| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কঠিন সমীকরণে মুখোমুখি বাংলাদেশ-উজবেকিস্তান

  • আপডেট টাইম: 09-03-2026 ইং
  • 190622 বার পঠিত
কঠিন সমীকরণে মুখোমুখি বাংলাদেশ-উজবেকিস্তান

অস্ট্রেলিয়া অনুষ্ঠানরত এশিয়ান কাপ নারী ফুটবলে আজ বাংলাদেশের প্রত্যাশার ম্যাচ।'বি' গ্রুপের শেষ ম্যাচে উজবেকিস্তান অন্য দুই প্রতিপক্ষের চেয়ে কম শক্তির হওয়ায় শেষ ম্যাচে উজবেকিস্তানকে ঘিরে একটা ম্যাচ জেতার সুযোগ আসতে পারে বাংলাদেশের। এই কঠিন সমীকরণে আজ মাঠে নামবে বাংলাদেশ-উজবেকিস্তান।  

এশিয়ান কাপ নারী ফুটবলে শীর্ষ ছয় দেশ সরাসরি আগামী বছর ব্রাজিলে নারী বিশ্বকাপে খেলবে। ৭ ও ৮ নম্বর দেশ বাছাই খেলে বিশ্বকাপে যাবে। তবে ৮ দেশ সরাসরি যুক্তরাষ্ট্রে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে খেলবে। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে কঠিন সমীকরণে পড়া বাংলাদেশকে শেষ ৮ বা কোয়ার্টার ফাইনালে যেতে হলে আজ উজবেকিস্তানকে হারাতে হবে। 

তবে হিসাবটা এমনও না যে বাংলাদেশ জিতলেই শেষ ৮ বা কোয়ার্টার ফাইনালে খেলতে পারবে। অন্যান্য গ্রুপের হিসাব,গোল গড়ের হিসাব সব ভাবতে হবে। বাংলাদেশ গোলে মাইনাস সাতে (৭) রয়েছে তাই গোল খাওয়া যাবে না। উজবেকিস্তানকে যত বেশি ব্যবধানে হারাতে পারবে তত বেশি লাভ। উজবেকিস্তানও বাংলাদেশকে হারিয়ে সুযোগ নেওয়ার অপেক্ষায়।

পার্থ র‍্যাকট্যাঙ্গুলার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-উজবেকিস্তান ম্যাচ। বাংলাদেশের আফঈদা খন্দকার, শিউলী, আজিম, মিলি আক্তার, মনিকা, মারিয়া, সামসুন নাহাররা এই মাঠে গতকাল অনুশীলন করতে পারেনি এশিয়া কাপের ঘনঘন খেলায় মাঠ বিশ্রামের কারনে এএফসি থেকে বারণ করা হয়েছিল। বাংলাদেশ দল সকালে অনুশীলন করে, বিকালে ম্যাচ খেলে কীভাবে? পার্থে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে কোচ পিটার জেমস বাটলার বলেন,আমার মেয়েরা সবাই অনুশীলন করে অভ্যস্ত। 

তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ, ৬ দেশ কোয়ার্টার ফাইনালে উঠবে। বাকি থাকবে দুই দেশ, তিন গ্রুপের তৃতীয় হওয়া তিন দেশের মধ্যে সেরা দুই দেশ সপ্তম ও অষ্টম দেশ হিসেবে কোয়ার্টার ফাইনালে খেলবে।

 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪