| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গৌতম গম্ভীর লাকি ম্যান

  • আপডেট টাইম: 09-03-2026 ইং
  • 190621 বার পঠিত
গৌতম গম্ভীর লাকি ম্যান

গৌতম গম্ভীর মানেই লাকি ম্যান। ফাইনালে ওঠা মানেই গম্ভীরের দল চ্যাম্পিয়ন। ক্রিকেটার হিসেবে দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি এবার কোচ হিসেবেও ভারতকে দুই বছরে দুটি আইসিসি ট্রফি উপহার দিলেন গম্ভীর। 

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে প্রথম শিরোপা জয়ে ৭৫ রানের ইনিংস খেলেন গম্ভীর। চার বছর পর ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে ৯৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে শিরোপা জয়ে বড় অবদান রাখেন। জাতীয় দলের এই সাফল্য আইপিএলেও বজায় ছিল। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়ক হওয়ার পর ২০১২ ও ২০১৪ সালের আইপিএল জিতেছিলেন তিনি।

 ২০২৪ সালে কেকেআরের মেন্টর হিসেবে গম্ভীরকে নিয়োগ দেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। দলের দায়িত্ব নিয়েই শাহরুখ খানকে তৃতীয় শিরোপা উপহার দেন গম্ভীর। সেই সাফল্য তাকে ভারতীয় দলের দায়িত্বে বাসায়। নতুন ভূমিকাতেও সফল গম্ভীর। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অধীনে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই ট্র্যাডিশন এবারেও বজায় থাকল।

রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হল ভারত। গম্ভীর দেখিয়ে দিলেন, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই ফাইনাল খেলতে নামেন তিনি। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪