মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার নিহত ও দুজন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে বিস্ফোরণের পর গেস্ট হাউসের ভেতর থেকে সাতজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়।
মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশন শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ জানান, আহতদের মধ্যে একজনকে আইসিইউতে এবং অপরজনকে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে; তাদের অবস্থা আশঙ্কাজনক। হাইকমিশনের একটি প্রতিনিধিদলকে ঘটনাস্থলে খোঁজ খবর নিতে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে দুর্ঘটনার পর ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনায় মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে নেমেছে গভীর শোকের ছায়া।