| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে জেলা প্রশাসনের সচেতনতা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম: 04-06-2026 ইং
  • 205 বার পঠিত
ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে জেলা প্রশাসনের সচেতনতা সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

‘ধর্ষণে ভুক্তভোগীর পাশে দাঁড়াই, অপরাধীকে বয়কট করি’ এবং আমি প্রতিবাদী, ‘আমি সচেতন, আমি চুপ থাকব না’এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওসার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেনহাজ এবং জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা। এছাড়া জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা ধর্ষণ প্রতিরোধে সামাজিক ও পারিবারিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, অপরাধীদের সামাজিকভাবে বয়কট করতে হবে এবং একই সঙ্গে ভুক্তভোগীদের আইনি ও মানসিক সহায়তায় সবাইকে এগিয়ে আসতে হবে।

গিয়াস/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪