| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সোহেল রানা ও তার স্ত্রীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ

  • আপডেট টাইম: 04-06-2026 ইং
  • 223 বার পঠিত
সোহেল রানা ও তার স্ত্রীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

বৃহস্পতিবার (৪ জুন) আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন। তিনি বলেন, সাক্ষ্য-প্রমাণ, জব্দ আলামত এবং তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

শুনানিতে আদালতে আসামি সোহেল রানার ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিও উপস্থাপন করা হয়।

মামলার শুনানিতে জানা যায়, এর আগে গত ২ জুন মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এতে শিশুটির বাবা-মা, স্বজন, প্রতিবেশী, প্রত্যক্ষদর্শী এবং তদন্ত কর্মকর্তাসহ মোট ১৬ জন সাক্ষ্য দেন।

উল্লেখ্য, গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে আট বছরের শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় একই বাসার বাসিন্দা সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর সোহেল রানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে আদালতে উল্লেখ করা হয়।

মামলার যুক্তিতর্ক শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী ৭ জুন রায় ঘোষণার দিন ধার্য রয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪