| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাজীদের লাগেজ চুরির ভিডিও অসত্য: প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম: 04-06-2026 ইং
  • 243 বার পঠিত
হাজীদের লাগেজ চুরির ভিডিও অসত্য: প্রতিমন্ত্রী

হজযাত্রীদের শতাধিক লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ‘অসত্য’ বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার (৪ জুন) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, অভিযোগ ওঠার পর বিমান কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখেছে। তদন্তে শতাধিক লাগেজ ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট ফ্লাইটে মোট ৮৩৬টি লাগেজ পরিবহন করা হয়। এর মধ্যে ২১টি লাগেজ ছেঁড়া বা কাটা অবস্থায় পাওয়া গেছে বলে দায়িত্বপ্রাপ্ত গ্রাউন্ড স্টাফরা জানিয়েছেন। তবে এসব ক্ষতি সৌদি আরবে চেকিংয়ের সময় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত চলছে এবং বিষয়টি যাচাই করতে সৌদি আরবকে চিঠি পাঠানো হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে জেদ্দা থেকে আসা একটি হজ ফ্লাইটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় দেড়শ’ যাত্রীর লাগেজ কাটা ও মূল্যবান সামগ্রী চুরির অভিযোগ ছড়িয়ে পড়ে। বিষয়টি ভাইরাল হওয়ার পরপরই বিমান কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

প্রতিমন্ত্রী অভিযোগগুলোর বিষয়ে জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই অপতথ্য ছড়ায়, তাই তথ্য যাচাই করে গ্রহণ করা উচিত।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪