| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভালুকায় এক নারীর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম: 04-06-2026 ইং
  • 192 বার পঠিত
ভালুকায় এক নারীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় রাস্তার পাশে বাঁশঝাড়ের নীচ থেকে অজ্ঞাত এক নারীর (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট বাজারের পূর্বদিকে রাস্তার পাশে বাঁশঝাড়ের নীচে অজ্ঞাত এক নারীর মরদেহ পড়তে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন দেয়। পরে খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধারকারী ভালুকা মডেল থানার এসআই নুরুল হক জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। 

হাসান/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪