| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত

  • আপডেট টাইম: 13-03-2026 ইং
  • 58794 বার পঠিত
ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত

ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়ে চার সেনাসদস্য নিহত হয়েছেন বলে তথ্য নিশ্চিত করেছে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। শুক্রবার (১৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল একটি বোয়িং কেসি-১৩৫ স্ট্রাটো ট্যাংকার। দুর্ঘটনার সময় বিমানটিতে থাকা আরও দুই ক্রু সদস্যকে উদ্ধারের জন্য অভিযান চলছে। 

 এ দুর্ঘটনা কোনো শত্রুপক্ষ বা মিত্রপক্ষের গুলির কারণে ঘটেনি। তবে দুর্ঘটনার সময় একই এলাকায় যুক্তরাষ্ট্রের আরেকটি জ্বালানি সরবরাহকারী বিমানও উপস্থিত ছিল বলে জানা গেছে। 

গত বৃহস্পতিবার ঘটে যাওয়া এই দুর্ঘটনার সঠিক কারণ এখনও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সেন্টকম। এদিকে মার্কিন সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে নিহত সেনাসদস্যদের পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে খবর পৌঁছানোর ২৪ ঘণ্টা পর তাঁদের পরিচয় প্রকাশ করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪