| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা

  • আপডেট টাইম: 14-03-2026 ইং
  • 58063 বার পঠিত
ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা

ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলায় দূতাবাসের হেলিপ্যাড ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। আজ শনিবার স্থানীয় সময় ভোরের দিকে এ হামলায় এখনও নিহত বা আহত হওয়ার কোন খবর জানা যায়নি।

যে ক্ষেপণাস্ত্রটি দূতাবাসে আঘাত হেনেছে সেটি ইরান থেকে আসেনি বলে জানিয়েছেন ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা। তবে তারা ধারণা করছেন, ইরাকে সক্রিয় ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো এ হামলা করতে পারে,তবে এ পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করে কোন বিবৃতি দেয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ বেঁধে যাওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও বেসামরিক মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে প্রতিদিন মুহুর্মুহু ড্রোন-ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। একই সঙ্গে সক্রিয় হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা ইরানপন্থি বা ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোও।

দেশটির মার্কিন দূতাবাস ইরানি হামলার জেরে ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের উদ্দেশে গতকাল ‘লেভেল ফোর’ সতর্কবার্তা জারি করে এক বার্তায় জানিয়েছে, ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো ‘সম্ভবত’ ইরাকে যুক্তরাষ্ট্রের স্থাপনা এবং মার্কিন নাগরিকদের লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবে। এই সতর্কবার্তা জারির কয়েক ঘণ্টা পরই ক্ষেপণাস্ত্র হামলা ঘটে দূতাবাসে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪