| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুতিন ইরানকে ‘কিঞ্চিৎ’ সহযোগিতা করছেন : ট্রাম্প

  • আপডেট টাইম: 14-03-2026 ইং
  • 58066 বার পঠিত
পুতিন ইরানকে ‘কিঞ্চিৎ’ সহযোগিতা করছেন : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ‍রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারকে সহযোগিতা করছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র যে নীতির উপর ভিত্তি করে ইউক্রেনকে সহযোগিতা করছে, ইরানকে সহযোগিতার ক্ষেত্রেও সেই নীতি অনুসরণ করছেন পুতিন।

প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমার ধারণা প্রেসিডেন্ট পুতিন ইরানে ক্ষমতাসীনদের কিঞ্চিৎ সহযোগিতা করছেন।  সম্ভবত তিনি মনে করেন যেহেতু আমরা ইউক্রেনকে সহযোগিতা করছি, তাই তিনিও ইরানকে সহযোগিতা করতে পারেন। 

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েল। হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্তর আরব আমিরাত, ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরান, যা এখনও চলছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪