| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাপান সাগরে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

  • আপডেট টাইম: 14-03-2026 ইং
  • 57990 বার পঠিত
জাপান সাগরে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা এবং দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা টার্মিনাল হাই-অল্টিচ্যুড এরিয়া ডিফেন্স (থাড) সরানোর পরিকল্পনার মধ্যেই জাপান সাগরে পর পর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে জাপানের কোস্টগার্ড বাহিনী এবং দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে রাজধানী পিয়ংইয়ং-এর কাছাকাছি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে।

উত্তর কোরিয়ার পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপন কোনো বিরল ঘটনা নয়। পিয়ংইয়ং গত দু’দশক ধরেই জাপান সাগর, পূর্ব চীন সাগর ও কোরিয়া প্রণালীতে বেপরোয়াভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় ২০০৬ সালে জাতিসংঘ উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞাও আরোপ করলেও দমানো যায়নি পিয়ংইয়ংকে।

১০ বছর আগে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা থেকে নিজেদের মিত্র দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে দেশটিতে থাড মোতায়েন করেছিল। সম্প্রতি ওয়াশিংটন সিউল-কে জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে দক্ষিণ কোরিয়া থেকে থাড মধ্যপ্রাচ্যে নিয়ে যাওয়া হচ্ছে। গতকাল দক্ষিণ কোরিয়ার দৈনিক জুংআং এ বিষয়য়ে একটি বিস্তারিত প্রতিবেদনে দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিউং বলেছেন, যুক্তরাষ্ট্রের থাড সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে খুশি নয় সিউল।

এই প্রতিবেদন প্রকাশের ২৪ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার আগেই জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার নির্দেশ দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪