| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানি অর্থনীতির লাইফলাইন খার্গ দ্বীপে হামলা

  • আপডেট টাইম: 14-03-2026 ইং
  • 57930 বার পঠিত
ইরানি অর্থনীতির লাইফলাইন খার্গ দ্বীপে হামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের খার্গ দ্বীপে হামলা চালিয়ে সব সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। তবে সেখানকার তেল অবকাঠামোর কোনো ক্ষতি করা হয়নি। শুক্রবার (১৩ মার্চ) যুদ্ধের তীব্রতা বৃদ্ধির মুখে এবং জ্বালানি প্রবাহে বাধার কারণে সৃষ্ট গভীর বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেই দেশটির সামরিক বাহিনী হরমুজ প্রণালির নিকটবর্তী ইরানের খারগ দ্বীপের সামরিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছে।

মাইকি কে খার্গ দ্বীপ নিয়ে একটি ব্যাখ্যায় বলেন, ইরানের অর্থনীতির ‘হৃৎপিণ্ড’ বা ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত খার্গ দ্বীপ। এ ভূখণ্ডেই রয়েছে ইসলামি প্রজাতন্ত্রের প্রধান বন্দর ও সবচেয়ে বড় নৌপথ; যেটি মূলত তেল ও গ্যাস পরিবহণের জন্য ব্যবহার হয়। ইরান থেকে রপ্তানি হওয়া অশোধিত তেলের ৯০ শতাংশই এই দ্বীপের মাধ্যমে যায়। এটি মূলত একটি টার্মিনাল, যেখানে খুব বড় বড় ট্যাঙ্কার নোঙর করতে পারে এবং এখান থেকেই তেল চীনসহ বিশ্বের বিভিন্ন স্থানে যায়। এটি দখল করতে পারলে তাদের যুদ্ধ করার সক্ষমতা ব্যাপকভাবে কমে যাবে বলে মনে করা হয়।

আমেরিকা এই দ্বীপ দখলের জন্য সামরিক সক্ষমতা ব্যবহারের বিভিন্ন পরিকল্পনা বা ‘কনসেপ্ট অফ অপারেশন’ তৈরি করছে যেখানে শত্রু রাডার ধ্বংস করার পরিকল্পনা রয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪