ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত তালিকায় একজন আওয়ামী লীগ নেত্রীর নাম অন্তর্ভুক্ত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
মনোনয়ন চূড়ান্ত করার আগে দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করা হয়, যেখানে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে জাতীয় মনোনয়ন কমিটির সদস্যরা আলোচনা করেন। সাক্ষাৎকার শেষে চূড়ান্তভাবে ৩৬ জনকে মনোনীত করা হয়েছে।
৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে ব্বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের সময় জাতীয় সংসদে কিছু সদস্যের অঙ্গভঙ্গি ও হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে সংসদে কথা বলার ক্ষেত্রে সিরিয়ালিটি বা পর্যায়ক্রম বজায় রাখার জন্য স্পিকারের প্রতি আহবান জানান তিনি। পরে একই আহবান জানান সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম
রোববার (১৯ এপ্রিল) দুপুর দেড়টায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র জরুরি সংবাদ সম্মেলন
মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতি হিসেবে স্বীকৃতি পেলেও গত ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি বললেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সুস্থ রাজনীতির ধারা অব্যাহত রাখতে চাই বিধায় দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচনের ফল মেনে নিয়েছি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
বিএনপির সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার বিকেলে
সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ১৮ এপ্রিল রাজধানী ঢাকায় গণমিছিল করবে জামায়াত ও এনসিপিসহ ১১ দলীয় জোট। এর ধারাবাহিকতায় ২৫ এপ্রিল ঢাকার বাইরে সব বিভাগীয় শহরে এবং ২ মে দেশের প্রতিটি জেলায় গণমিছিল অনুষ্ঠিত হবে।
জামালপুরে কারাবন্দি জিয়াউল হক জিয়া (৬৭) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জামালপুর জেল সুপার মোহাম্মদ শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১১টায় তার মৃত্যু হয়।
ক্ষমতার অপব্যবহার নিয়ে সতর্ক করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন,“ক্ষমতার মসনদে বসলে ইঁদুরও নিজেকে সিংহ ভাবে” এমন মনোভাব থেকে বেরিয়ে এসে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত।
জুলাইয়ের বিপক্ষে গেলে সরকার রাজনৈতিকভাবে টিকতে পারবে না। সরকারের দ্বৈত নীতি জনগণের অধিকার ক্ষুণ্ন করছে বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে রাজধানীর তেজগাঁওয়ের ইন্দিরা রোড খেলার মাঠে। সোমবার ( ১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।
ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী (টেকনোক্রেট) ছিলেন। এছাড়া তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।