সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা মারা গেছেন। শুক্রবার (১৫ মে) রাত ২টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দলীয় নেতাকর্মীদের আচরণ ও লেনদেনে আরও বেশি সতর্ক হতে হবে, কারণ এখন দলকে জনগণ ও আল্লাহ দুই দিক থেকেই কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্তের কারণেই বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হতে পারলে দুই বছরের মধ্যে ঢাকা শহরের চিত্র পরিবর্তন করবেন বিএনপি নেতা আব্দুস সালাম
জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী নীলা ইসরাফিলের চিঠি (এনসিপি) নেতা সারজিস আলমকে
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ধান মার্কা ক্ষমতায় থাকলেও দেশের প্রকৃত ধান পানিতে তলিয়ে গেছে। তার অভিযোগ, বাজেটে শুধু বিভিন্ন কার্ড হাতে ধরিয়ে দিলেই কৃষকের সমস্যা সমাধান হবে না; কৃষক কতটা বাস্তবে সুবিধা পাচ্ছে সেটি মূল্যায়ন করতে হবে।
সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই। বুধবার (১৩ মে) সকাল ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খরচের হিসাব নির্বাচন কমিশনে জমা দেয়া হয়েছে
আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে তার সাথে বন্ধুত্ব সম্ভব না। কাঁটাতার দিয়ে কারও সাথে বন্ধুত্ব করা যায় না
হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬ সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
আসিফ মাহমুদ দাবি করেন, শেখ হাসিনা বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত এবং তাকে দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া উচিত। একই সঙ্গে তিনি শুভেন্দু অধিকারীর বক্তব্যের জবাবে বলেন, চাইলে তিনি শেখ হাসিনাকে বাংলাদেশের বিমানবন্দরে পাঠানোর ব্যবস্থা করতে পারেন, এরপর বিষয়টি বাংলাদেশ সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী আইনগতভাবে দেখবে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সারাদেশের উপজেলা ও পৌরসভা নির্বাচনে ব্যাপকভাবে অংশ নিতে প্রস্তুতি নেয়া হচ্ছে।
বাংলাদেশের সঙ্গে স্থায়ী ভালো সম্পর্ক তৈরি করতে হলে দিল্লিকে দয়া করে অবশ্যই সহিংসতা-হানাহানি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বাংলাদেশ সরকারের দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই ভারত বারবার বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ডে ঘটাচ্ছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করেছেন সরকার গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে এবং উন্নয়নের ক্ষেত্রেও চরম বৈষম্যমূলক আচরণ করছে