ভূমধ্যসাগরে নৌযান-ডুবির শিকার হয়ে ৭০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ। ইতালির কোস্টগার্ড বাহিনী ডুবে যাওয়া নৌযানটি থেকে ৩২ জনকে জীবিত এবং ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে
ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দরশহর হাইফার একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন নিহত
শুক্রবার ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে জীবিত উদ্ধার করে ইরান থেকে বের করে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা
ইউক্রেনজুড়ে নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বহু মানুষ। সাম্প্রতিক এই সহিংসতা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিকে আরও জটিল ও উদ্বেগজনক করে তুলেছে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় কুয়েতের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নতুন করে হামলার ঘটনা ঘটেছে। কুয়েতের বিদ্যুৎ ও পানি স্থাপনাগুলোতে ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরান-এর বিরুদ্ধে। এ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
সারারাত ইরানের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দুবাই মেরিনাতে আজ শনিবার (৪ এপ্রিল) সকালে ড্রোন বা মিসাইল হামলা চালিয়েছে ইরান
ফ্রান্স, জাপান এবং ওমানের ৩টি ট্যাংকার জাহাজ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই পাড়ি দিলো হরমুজ প্রণালি
৬ দশমিক ৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে কেঁপে উঠলো ৩ দেশ আফগানিস্তান,পাকিস্তান এবং ভারত
শনিবার সকালে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের ইন্টারনেট সিটির একটি ভবনে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ওরাকলে আছড়ে পড়েছে ইরানের টার্গেট প্রতিহত করা ড্রোন বা মিসাইলের ধ্বংসাবশেষ
পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার ভূমিকা নিয়েছিল। ইরানি কর্মকর্তারা পাকিস্তানে গিয়ে মার্কিনিদের সঙ্গে আলোচনা করতে অস্বীকৃতি জানালে তাদের এ প্রচেষ্টা ব্যর্থ হয়
ইরানে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা
মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই তীব্র আকার ধারণ করছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩৬৫ জন। এই তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।
হরমুজ প্রণালির কাছে এ-১০ ওয়ার্থগ মডেলের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান
চলমান ইরান যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয় সামাল দিতে এবং বৈশ্বিক নিরাপত্তা প্রতিশ্রুতি বজায় রাখতে ২০২৭ অর্থবছরের জন্য ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের বিশাল প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৩ এপ্রিল) আইনপ্রণেতাদের কাছে এই প্রস্তাব উপস্থাপন করা হয়।