| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পাকিস্তানে গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী ৩০ দিনের জন্য সব গণপরিবহনের ভাড়া ফ্রি করা হয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি শুক্রবার এক্সে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাল শনিবার থেকে এটি কার্যকর হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় বহন করবে।

বিস্তারিত...

‘পবিত্র সপ্তাহ’ উপলক্ষে ২ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল কিউবা

খ্রিস্টান ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ‘হোলি উইক বা ‘পবিত্র সপ্তাহ’ উপলক্ষে দুই হাজারেরও বেশি বন্দিকে মুক্তি দিয়েছে কিউবা সরকার

বিস্তারিত...

সাবেক জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত

দেশটিতে গত নির্বাচনে অং সান সূচির দলের বড় জয়ের পরই ক্ষমতা দখল করেছিলেন মিন অং হ্লাইং। এরপর থেকে বিক্ষোভ দমন ও সহিংসতার মাধ্যমে দেশজুড়ে গৃহযুদ্ধ চলছে। সাম্প্রতিক পাঁচ বছরে সংঘাতে হাজারো মানুষ নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্তারিত...

ভূপাতিত যুক্তরাষ্ট্রের এফ-৩৫

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টিলথ এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে বলেছে, বিমানটি ইরানের মধ্যাঞ্চলের উড়ার সময় টার্গেট করা হয়।

বিস্তারিত...

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন

বার্তাসংস্থাটি তাদের প্রতিবেদনে বলেছে, “কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, মিনা আল-আহমাদি পরিশোধনাগারে ড্রোন দিয়ে আজ শুক্রবার সকালে হামলা চালানো হয়েছে। এতে সেখানকার একাধিক ইউনিটে আগুন ধরে যায়। উদ্ধারকারীরা সেখানকার আগুন নেভানোর কাজ করছেন।”

বিস্তারিত...

পাকিস্তানে জ্বালানি তেলের দামে রেকর্ড বৃদ্ধি, চাপে সাধারণ মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বড় ধাক্কা লেগেছে পাকিস্তানে। এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে দেশটি, যা দেশটির ইতিহাসে অন্যতম বড় মূল্যবৃদ্ধি হিসেবে বিবেচিত হচ্ছে।

বিস্তারিত...

অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে বরখাস্ত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশটির অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত করেছেন। বিশেষ করে প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত নথি প্রকাশ নিয়ে তার পারফরম্যান্সে অসন্তোষ বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিস্তারিত...

ইরানে অব্যাহত যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলা, তেহরানের পাল্টা জবাব

ইরানের কারাজ শহরের একটি সেতুতে সাম্প্রতিক হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। এছাড়া আহবাজ শহর ও ইসফাহান প্রদেশের দুটি বৃহৎ ইস্পাত কারখানায় হামলার খবর পাওয়া গেছে। রাজধানী তেহরানের একটি পুরোনো চিকিৎসা গবেষণা কেন্দ্রও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

বিস্তারিত...

ট্রাম্প যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য ‘এক বিপদ’: ডেমোক্র্যাট নেতারা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ভাষণকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির নেতারা। তারা ট্রাম্পকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের জন্য ‘এক বিপদ’ হিসেবে উল্লেখ করেছেন এবং তার বক্তব্যকে ‘উদ্ভট, ভয়াবহ ও অশুভ’ বলে আখ্যা দিয়েছেন।

বিস্তারিত...

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের টারনেট উপকূলের কাছে নর্দার্ন মলুক্কা সাগরে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এবং আশপাশের দ্বীপগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

বিস্তারিত...

বুরুন্ডির সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭০

আফ্রিকার দেশ বুরুন্ডির অর্থনৈতিক রাজধানী বুজুম্বুরার একটি সামরিক ঘাঁটির গোলাবারুদের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ সেনাসদস্য।

বিস্তারিত...

ইরানে সামরিক অভিযান শেষ পর্যায়ে: ট্রাম্পের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে পরিচালিত সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত লক্ষ্য অর্জনের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। স্থানীয় সময় বুধবার সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের লক্ষ্য অর্জন এখন খুব কাছাকাছি। ইরানে আমাদের কাজ শেষ করতে আর হয়তো দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে।

বিস্তারিত...

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহে দেশটির প্রতিরক্ষা বাহিনীর গুলি করে নামানো একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তবে তার পরিচয় এখনও জানা যায়নি।

বিস্তারিত...

বাগদাদে মার্কিন সাংবাদিক অপহরণ

ইরাকের রাজধানী বাগদাদে শেলি কেটিলসন নামে এক মার্কিন সাংবাদিক অপহরণ করা হয়েছে। এ ঘটনায় ইরাকের নিরাপত্তা বাহিনী দ্রুত অভিযান চালিয়ে এক সন্দেহভাজনকে আটক করেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪