ইরান যুদ্ধের তীব্র নিন্দা জানিয়ে এর অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। শুক্রবার (২৯ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি বার্তায় নিউইয়র্কের মেয়র লিখেছেন, ‘তিন মাস আগে এই দিনে এমন একটি যুদ্ধ শুরু হয়েছিল, যার পক্ষে কেউ ভোট দেয়নি এবং যার খরচ বহন করেছে এমন লোকেরা, যাদের এতে কোনো ভূমিকাই ছিল না।
তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজনের প্রস্তুতি চলছে বলে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি।
ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে (আল-খলিল) এই মসজিদটি অবস্থিত
রাশিয়ার একটি ড্রোন রোমানিয়ার পূর্বাঞ্চলীয় শহর গালাতিতে একটি অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত হানার ঘটনায় দুইজন আহত হয়েছেন। পশ্চিমা সামরিক জোট ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
নতুন করে এবার গাজা উপত্যকার ৭০ শতাংশ অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন, বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভারতে প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে নির্মাণাধীন একটি সেতু ধসে অন্তত ছয়জন শ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া কয়েকজন শ্রমিককে উদ্ধারে অভিযান চলছে।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে সাবেক এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ, নগদ অর্থ ও বিলাসবহুল সম্পদ জব্দ করেছে এফবিআই।
কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে প্রায় ১২০ কিলোমিটার পশ্চিমে গিলগিল এলাকার একটি আবাসিক বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ শিক্ষার্থী নিহত হয়েছে, এতে আহত হয়েছে আরও ৭৪ জন
সাম্প্রতিক সংঘাতের গভীর ক্ষত এবং তীব্র আঞ্চলিক উত্তেজনার মাঝেই ইরানে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। বুধবার দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে লাখো ইরানি মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।
ভারতের বিভিন্ন সীমান্ত এলাকায় বাংলাদেশে ফেরার অপেক্ষায় জড়ো হওয়া শত শত মানুষকে নিরাপত্তা ও প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে হোল্ডিং সেন্টারে নেয়া হয়েছে। মঙ্গলবার (২৬ মে) পশ্চিমবঙ্গের একাধিক সীমান্তবর্তী এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। বর্তমানে তাদের পরিচয় ও নথি যাচাইয়ের কাজ চলছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার ঐতিহাসিক রেড রোডে এবার অনুষ্ঠিত হচ্ছে না ঈদুল আজহার প্রধান জামাত। পরিবর্তে শহরের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজন করা হবে প্রধান ঈদের জামাত। বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। চলমান যুদ্ধ ও চরম উত্তেজনার আবহের মধ্যেও বুধবার (২৭ মে) ঈদের প্রথম দিনে ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নামাজ আদায় করেছেন হাজারো মুসলিম।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধীদলীয় নেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ‘অবৈধ বাংলাদেশি’ ইস্যুতে কড়া অবস্থান জানিয়ে দ্রুত রাজ্য ছাড়ার আহ্বান জানিয়েছেন।
লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। চলমান সংঘাতের কারণে সম্প্রতি হওয়া যুদ্ধবিরতি চুক্তি আবারও চরম ঝুঁকির মুখে পড়েছে।