| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রেড রোডে নয়, এবার কলকাতার ঈদুল আজহার প্রধান জামাত ব্রিগেডে

  • আপডেট টাইম: 27-05-2026 ইং
  • 781 বার পঠিত
রেড রোডে নয়, এবার কলকাতার ঈদুল আজহার প্রধান জামাত ব্রিগেডে

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার ঐতিহাসিক রেড রোডে এবার অনুষ্ঠিত হচ্ছে না ঈদুল আজহার প্রধান জামাত। পরিবর্তে শহরের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজন করা হবে প্রধান ঈদের জামাত। বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, নিরাপত্তা, যান চলাচল ও প্রশাসনিক নানা কারণে এবার রেড রোডে জামাত আয়োজনের অনুমতি দেয়া হয়নি। ফলে বিকল্প স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে।

কোলকাতার অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক রেড রোডের দুই পাশে রয়েছে সেনা সদর দপ্তরসহ একাধিক প্রশাসনিক ও কৌশলগত স্থাপনা। বিধানসভা, কোলকাতা হাইকোর্ট ও রাজভবনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সংযোগপথ হিসেবেও ব্যবহার করা হয় এই সড়কটি।

দীর্ঘদিন ধরে প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার প্রধান জামাত এখানে অনুষ্ঠিত হয়ে আসছিলো। কোলকাতারর খেলাফত কমিটির উদ্যোগে আয়োজিত এই ঈদ জামাতে অংশ নিতেন হাজারো মুসল্লি। শুধু কোলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, পার্শ্ববর্তী জেলা এবং বিদেশি পর্যটকরাও এতে অংশ নিতেন বলে আয়োজকদের দাবি।

তবে এবার সেই ঐতিহ্যবাহী রেড রোডে ঈদের নামাজ না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এর পরিবর্তে প্রায় ৫০০ মিটার দূরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঈদ জামাত আয়োজনের প্রস্তুতি চলছে।

প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ব্যাখ্যা না দেয়া হলেও জানা গেছে, নিরাপত্তাজনিত কারণ এবং সংশ্লিষ্ট এলাকার নিয়ন্ত্রণ কাঠামোর বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা চলছিল এবং এবার তা বাস্তবায়ন করা হয়েছে।

১৯১৯ সাল থেকে রেড রোডে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছিলো বলে জানা যায়। দীর্ঘদিনের এই ঐতিহ্য হঠাৎ স্থানান্তরের সিদ্ধান্তে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে কেউ কেউ মন্তব্য করছেন। আবার অনেকে বিষয়টিকে প্রশাসনিক ও নিরাপত্তাগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন।

এদিকে এবারের কোরবানির পশু জবাই সংক্রান্ত সরকারি নির্দেশনা নিয়েও রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ রয়েছে বলে বিভিন্ন মহল দাবি করছে। সব মিলিয়ে ঈদের জামাত স্থান পরিবর্তনের বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে কোলকাতায়।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪