| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আর্থিক সহায়তা নিতে এসে ছাদ ধসে ৮ নারী নিহত

  • আপডেট টাইম: 17-03-2026 ইং
  • 53455 বার পঠিত
আর্থিক সহায়তা নিতে এসে ছাদ ধসে ৮ নারী নিহত

পাকিস্তানের পাঞ্জাবে রহিম ইয়ার খান এলাকায় একটি দোকানের ছাদ ধসে আটজন নারী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ২০ জনেরও বেশি মানুষ।  সোমবার (১৬ মার্চ) নিহত ও আহত নারীরা বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রাম (বিআইএসপি)-এর আর্থিক সহায়তা নিতে সেখানে জড়ো হলে হঠাৎ করে দোকানটির ছাদ ভেঙে পড়ায় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি। 

ঘটনার পর রহিম ইয়ার খানের ডেপুটি কমিশনার জহির আনোয়ার জাপ্পা বিষয়টিকে গুরুত্ব দিয়ে সঙ্গে সঙ্গে তার নির্দেশে শেখ জায়েদ হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং আহতদের চিকিৎসার জন্য ডাক্তার ও প্যারামেডিকেল কর্মীদের ডাকা হয়।

ঘটনার পর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারের কাজ শুরু করে। এছাড়া রেসকিউ ১১২২, এধি ফাউন্ডেশনসহ বিভিন্ন ত্রাণ সংস্থার দল উদ্ধার ও সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। আহতদের দ্রুত কাছাকাছি হাসপাতালগুলোতে  চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। জেলা প্রশাসনের মুখপাত্র জানিয়েছেন, ডেপুটি কমিশনার জহির আনোয়ার জাপ্পা নিজেই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারকি করছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪