| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যালন ডি’অর জয়ের লড়াই জমে উঠেছে, এগিয়ে আছেন যারা

  • আপডেট টাইম: 04-06-2026 ইং
  • 194 বার পঠিত
ব্যালন ডি’অর জয়ের লড়াই জমে উঠেছে, এগিয়ে আছেন যারা

বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর যুগের দীর্ঘ আধিপত্যের পর এবার নতুন প্রজন্মের তারকারা জায়গা করে নিচ্ছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে সবকিছুর মাঝেই আবারও ব্যালন ডি’অর দৌড়ে উঠে এসেছে মেসির নাম।

ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকমের সর্বশেষ পাওয়ার র‍্যাঙ্কিং অনুযায়ী, বর্তমানে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেনবায়ার্ন মিউনিখের হ্যারি কেইবায়ার্ন মিউনিখের হ্যারি কেইনের দুর্দান্ত মৌসুম কাটানো এই ইংলিশ স্ট্রাইকার সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৬৫ গোল। তার নেতৃত্বে বায়ার্ন জিতেছে বুন্দেসলিগা, ডিএফবি পোকাল ও ডিএফএল সুপার কাপ। দীর্ঘদিনের ‘ট্রফিহীন’ তকমাও ঘুচিয়েছেন কেইন।

দ্বিতীয় স্থানে আছেন পিএসজির উসমান দেম্বেলে। ইনজুরির কারণে মৌসুমের শুরুটা ভালো না হলেও পরে তিনি দুর্দান্তভাবে ফিরে আসেন। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে লিভারপুল ও বায়ার্ন মিউনিখের বিপক্ষে তার ম্যাচ জেতানো পারফরম্যান্স এবং ফাইনালে গোল করার ঘটনা তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। পিএসজি টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আসন্ন বিশ্বকাপেও তিনি ফ্রান্সের বড় ভরসা হিসেবে বিবেচিত হচ্ছেন।

তৃতীয় স্থানে রয়েছেন বার্সেলোনার তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। বয়স কম হলেও তিনি এই মৌসুমে ২৫ গোল এবং ২০ অ্যাসিস্ট করে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। মৌসুমের শুরুতে অনেক বিশ্লেষকের চোখে তিনি ছিলেন শীর্ষ দাবিদারদের একজন। তবে ইনজুরির কারণে বিশ্বকাপের শুরুর কয়েকটি ম্যাচ মিস করার শঙ্কা রয়েছে, যা তার ব্যালন ডি’অর দৌড়ে কিছুটা প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চতুর্থ স্থানে আছেন পিএসজির মিডফিল্ডার ভিতিনহা, যিনি গুরুত্বপূর্ণ ম্যাচে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে দলকে এগিয়ে নিয়েছেন এবং ফাইনালে ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন। পঞ্চম স্থানে আছেন বায়ার্নের মাইকেল ওলিসে, যিনি ২৩ গোল এবং ৩৩ অ্যাসিস্ট করে পুরো ইউরোপজুড়ে নজর কাড়ছেন।

ষষ্ঠ স্থানে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ৪৮ গোল করলেও মৌসুম শেষে বড় কোনো ট্রফি না পাওয়াটা তার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তবুও বড় ম্যাচে তার পারফরম্যান্স এবং বিশ্বকাপে অতীত অভিজ্ঞতা তাকে এখনো রেসে রাখছে বলে বিশ্লেষকদের মত।

এই তালিকায় সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে ইন্টার মায়ামির লিওনেল মেসির উপস্থিতি। ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে খেললেও তিনি ৩৬ গোল এবং ২৬ অ্যাসিস্ট করে এমএলএস কাপ জিতেছেন। এখন যদি আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে বড় কোনো সাফল্য পান, তাহলে রেকর্ড নবম ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।

এবারের ব্যালন ডি’অর নির্ধারণে শুধু ইউরোপিয়ান ক্লাব ফুটবল নয়, বরং বিশ্বকাপ এবং আফ্রিকান কাপ অব নেশনসের পারফরম্যান্সও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে। আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে মর্যাদাপূর্ণ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

দীর্ঘদিন প্যারিসে আয়োজিত হয়ে আসা ব্যালন ডি’অর এবার প্রথমবারের মতো লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, পুরস্কারের ৭০তম বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের রাজধানীতেই এবারের অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। 

১৯৫৬ সালে ফ্রান্স ফুটবল পুরস্কার চালু করে। প্রথম বিজয়ী ছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্যানলি ম্যাথিউজ। তার প্রতি সম্মান জানাতেই এবার প্রথমবারের মতো প্যারিসের বাইরে লন্ডনে আয়োজন করা হচ্ছে এই অনুষ্ঠান।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪