| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

  • আপডেট টাইম: 17-03-2026 ইং
  • 53615 বার পঠিত
ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

রাজধানীর খিলগাঁও থানা নন্দীপাড়া বাজার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আলী আজম (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর সাড়ে বারোটায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আলী আজমের মেয়ে শিখা জানান, বাবা সকালের দিকে খিলগাঁও নন্দীপাড়া বাজারে বাজার করতে গেলে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪