| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজ প্রণালি ইস্যুতে মিত্রদের অস্বীকৃতিতে ট্রাম্পের অসন্তোষ

  • আপডেট টাইম: 17-03-2026 ইং
  • 53427 বার পঠিত
হরমুজ প্রণালি ইস্যুতে মিত্রদের অস্বীকৃতিতে ট্রাম্পের অসন্তোষ

হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে পুরোনো মিত্র দেশগুলোর কাছে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে জার্মানি, স্পেন ও ইতালিসহ কয়েকটি মিত্র দেশ এই আহ্বান প্রত্যাখ্যান করায় হতাশা ও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের-এর সঙ্গে ইরানের চলমান সংঘাত তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এই পরিস্থিতিতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি প্রায় অচল হয়ে পড়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানির দাম বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির আশঙ্কা বেড়েছে।

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই প্রণালির মধ্য দিয়ে পরিবাহিত হয়। তবে ইরান ড্রোন হামলা ও নৌ-মাইন স্থাপনের মাধ্যমে কার্যত এই পথটি বন্ধ করে রেখেছে বলে জানা গেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর অভিযোগ, ইরানের ওপর বিমান হামলার আগে তাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। ফলে তারা সামরিকভাবে জড়াতে অনাগ্রহী। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বার্লিনে বলেন, তাদের সংবিধান অনুযায়ী এ ধরনের পদক্ষেপ নিতে হলে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোর অনুমোদন প্রয়োজন।

ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “অনেক দেশ সহযোগিতার আশ্বাস দিলেও কিছু পুরোনো মিত্র দেশের আচরণে আমি হতাশ। আমরা বহু বছর ধরে তাদের সহায়তা করেছি, কিন্তু তারা এখন যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে না।”

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারেও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪