| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আলি লারিজানি নিহত, নিশ্চিত করলো ইরান

  • আপডেট টাইম: 18-03-2026 ইং
  • 52937 বার পঠিত
আলি লারিজানি নিহত, নিশ্চিত করলো ইরান

ইরানের জাতীয় নিরাপত্তা কাঠামোর শীর্ষ নেতা আলি লারিজানি ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান। বাংলাদেশ সময় বুধবার রাত প্রায় ৩টার দিকে দেশটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ-এ প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার রাতে লারিজানির ওপর হামলা চালায় ইসরায়েল। হামলার পরপরই ইসরায়েলি সূত্র তার মৃত্যুর দাবি করলেও, প্রায় একদিন পর ইরান তা নিশ্চিত করে।

জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, দেশ ও ইসলামী বিপ্লবের আদর্শ রক্ষায় আজীবন সংগ্রামের পর লারিজানি “শাহাদাতের পরম গৌরব” অর্জন করেছেন।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি। তার মৃত্যুর পর লারিজানি কার্যত দেশের সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব নেন এবং যুদ্ধ পরিচালনায় নেতৃত্ব দেন বলে জানা যায়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, খামেনি মৃত্যুর আগে লারিজানিকে তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে গিয়েছিলেন।

ঘটনাটি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪