| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিল্লির আবাসিক ভবনে আগুন, শিশুসহ ৭ জন নিহত

  • আপডেট টাইম: 18-03-2026 ইং
  • 52950 বার পঠিত
দিল্লির আবাসিক ভবনে আগুন, শিশুসহ ৭ জন নিহত

ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ-পশ্চিম পালাম এলাকায় বুধবার (১৮ মার্চ) সকালে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত সাত জন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন নাবালক শিশু।

দিল্লি ফায়ার সার্ভিস জানায়, সকাল ৭টার দিকে ওই ভবনের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে কাজ শুরু করে।

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধোঁয়া ও আগুনের কারণে ভেতরের আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী পুড়ে গেছে। উদ্ধার অভিযানের সময় সাত জনের মরদেহ উদ্ধার করা হয়।

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তারানজিৎ সিং সান্ধু ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনা ধরা হচ্ছে, তবে তদন্ত চলমান। এ ঘটনায় দিল্লির ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সূত্র: এনডিটিভি নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪