| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জে ২২মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

  • আপডেট টাইম: 18-03-2026 ইং
  • 52142 বার পঠিত
মানিকগঞ্জে ২২মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় দীর্ঘ প্রায় এক যুগ পলাতক থাকার পর ২২টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জসীমউদ্দিন (৫০)কে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত জসীমউদ্দিন উপজেলার জার্মিত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের আমির আলীর ছেলে।

পুলিশ জানায়, জসীমউদ্দিন দীর্ঘ এক যুগ ধরে গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে মোট ২২টি মামলার ওয়ারেন্ট ছিল। এর মধ্যে ১টি জিআর সাজা ওয়ারেন্ট, ২টি সিআর সাজা ওয়ারেন্ট, ২টি জিআর ওয়ারেন্ট এবং ১৭টি সিআর ওয়ারেন্ট মুলতবি রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর চকবাজার থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওসি মো. মাজহারুল ইসলাম জানান, দীর্ঘদিন পলাতক থাকার পরও আমরা আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃত আসামিকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪