| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রীদের উপচেপড়া ভিড়, ভোগান্তি চরমে

  • আপডেট টাইম: 18-03-2026 ইং
  • 51998 বার পঠিত
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রীদের উপচেপড়া ভিড়, ভোগান্তি চরমে

মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটে ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। বুধবার (১৮ মার্চ) বিকেল ৪টার দিকে ঘাট এলাকায় হাজারো যাত্রীর ঢল নামে, যা সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় ফিরতে যাত্রীরা পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ব্যবহার করছেন। তবে যাত্রীর তুলনায় লঞ্চের সংখ্যা কম থাকায় ভোগান্তি চরম আকার ধারণ করেছে। একটি লঞ্চ ঘাটে ভিড়লেই যাত্রীরা হুড়োহুড়ি করে ওঠার চেষ্টা করছেন, সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খল পরিস্থিতি।

মাগুরাগামী যাত্রী বাবু খান বলেন, দুপুরের পর পোশাক কারখানা ছুটি পাওয়ায় দ্রুত রওনা দেন তিনি। কিন্তু ঘাটে এসে দেখেন ভিন্ন চিত্র। “ভাবছিলাম সহজেই যেতে পারব, কিন্তু এখানে এসে দেখি শুধু মানুষ আর মানুষ। লঞ্চও খুব কম,” বলেন তিনি।

পরিবার নিয়ে বাড়ি ফিরতে আসা হাবিব জানান, নবীনগর থেকে পাটুরিয়া পর্যন্ত সড়কপথে তেমন সমস্যা না হলেও ঘাটে এসে চরম দুর্ভোগে পড়েছেন। “লঞ্চ কম থাকায় একটি এলেই সবাই উঠতে হুড়োহুড়ি করছে,” বলেন তিনি।

পাটুরিয়া লঞ্চঘাটের সুপারভাইজার মনির খান জানান, ঈদ উপলক্ষে বর্তমানে ১৮টি লঞ্চ চলাচল করছে। তবে বিকেলের দিকে হঠাৎ যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় সাময়িক ভোগান্তি তৈরি হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, যাত্রীচাপ সামাল দিতে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত লঞ্চের ব্যবস্থা করা হতে পারে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে যাত্রীদের ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪