| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১৫

  • আপডেট টাইম: 19-03-2026 ইং
  • 51702 বার পঠিত
মাদারীপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১৫

মাদারীপুরে যাত্রীবাহী বাস ও তরমুজ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক এর সদর উপজেলার তাঁতীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের ছুটিতে ঘরমুখো যাত্রীদের নিয়ে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল বাগদাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে তাঁতীবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তরমুজ বোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় বাস ও ট্রাকের চালকসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠান।

এ ঘটনায় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে, ফলে সৃষ্টি হয় যানজট। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ পুলিশ এর মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন আল রশিদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪