| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লঞ্চ-তেলবাহী জাহাজ সংঘর্ষ, অন্তত ১০ জন আহত

  • আপডেট টাইম: 19-03-2026 ইং
  • 50780 বার পঠিত
লঞ্চ-তেলবাহী জাহাজ সংঘর্ষ, অন্তত ১০ জন আহত

মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা এমভি রেজোয়ান লঞ্চটি মাঝ নদীতে পৌঁছালে একটি তেলবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে লঞ্চে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কেউ হাতে-পায়ে গুরুতর আঘাত পান, কেউ মাথায় আঘাত পান। দুর্ঘটনার সময় নদীতে পড়ে যান দুই যাত্রী, যাত্রীরা জানায়, পরে তারা সাঁতরে লঞ্চে ফিরে আসেন। অনেক যাত্রী অভিযোগ করেছেন, লঞ্চের মাস্টারের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

দৌলতদিয়া লঞ্চঘাটে কর্মরত রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. জিল্লুর রহমান প্রামাণিক জানান, মাঝ নদীতে তেলবাহী জাহাজের সঙ্গে এমভি রেজোয়ান লঞ্চের সংঘর্ষ হয়। আহত যাত্রীরা দৌলতদিয়া লঞ্চঘাটে পৌঁছালে আমরা তাদের নিরাপদে লঞ্চ থেকে নামিয়ে স্বজনদের হাতে তুলে দেই।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪