| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের দিন ঢাকাসহ সারা দেশে কালবৈশাখীর আভাস

  • আপডেট টাইম: 19-03-2026 ইং
  • 50779 বার পঠিত
ঈদের দিন ঢাকাসহ সারা দেশে কালবৈশাখীর আভাস

আগামী শনিবার, ২১ মার্চ বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হতে পারে। তবে আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ওই দিন দেশে সকাল ও সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকাসহ প্রায় সব বিভাগে তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

পলাশ জানিয়েছেন, ঈদের পূর্বের দিন মধ্যরাতের পরে ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্যের ওপর সৃষ্টি হওয়া ঝড় রাজশাহী ও রংপুরের মধ্য দিয়ে প্রবেশ করে উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে চলে যেতে পারে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, ঢাকায় সকাল ৭টা থেকে ১০টার মধ্যে ঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, “ঈদের দিন ঠিক কোন সময়ে ঢাকার ওপর দিয়ে ঝড় অতিক্রম করবে, তা নির্ধারিতভাবে বলা যাচ্ছে না। তবে সকাল ও সন্ধ্যার মধ্যে দুটি সময়ে ঝড়ের প্রভাব পড়তে পারে।”

আবহাওয়া অধিদপ্তরের আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মোস্তফা কামাল পলাশ সাধারণ মানুষকে ঝড়ের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় সতর্ক থাকার আহবান জানিয়েছেন।



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪