| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমিরাতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ঈদ উদযাপন

  • আপডেট টাইম: 20-03-2026 ইং
  • 51132 বার পঠিত
আমিরাতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ঈদ উদযাপন

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শুক্রবার (২০ মার্চ) সংযুক্ত আরব আমিরাতে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদের নামাজের পর বাংলাদেশি মুসলমান কমিউনিটি পরিবার-পরিজন নিয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় দিনটিকে নানা বৈচিত্রের মধ্য দিয়ে উদযাপন করছেন।

বাংলাদেশের মতো ঈদের আমেজ এখানে পুরোপুরি না থাকলেও প্রবাসীরা সবাই একে অন্যের সঙ্গে কোলাকুলি, কুশল বিনিময়, দেখা সাক্ষাৎ, খাওয়া-দাওয়া এবং ঘুরে বেড়ানোর মধ্যে ব্যস্ত থাকতে চেষ্টা করেন। এর মাঝেই চলতে থাকে মোবাইল ফোনে দেশে প্রিয়জনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়। 

দেশটির ইসলামিক বিষয়াবলি, ওয়াক্‌ফ ও যাকাত বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ খোলা মাঠ বা উন্মুক্ত ঈদগাহে ঈদের নামাজ আদায় করা যাবে না বলে ঘোষণা করায় এবার ঈদুল ফিতরের নামাজ মসজিদের ভেতরেই আদায় করতে হয়েছে। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪