| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মোশারফের মরদেহ দেশে পৌঁছেছে

  • আপডেট টাইম: 20-03-2026 ইং
  • 50402 বার পঠিত
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মোশারফের মরদেহ দেশে পৌঁছেছে

সৌদি আরব-এর আল-খারিজ শহরের কাছে আল-তোয়াইক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মোশারফ হোসেনের মরদেহ দেশে পৌঁছেছে।

শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে মোশারফের মরদেহ বহনকারী সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইট (এসভি ৮০৬) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে।

বিমানবন্দরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর উপস্থিতিতে মরদেহ গ্রহণ করে তার পরিবার। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-ও উপস্থিত ছিলেন।

এর আগে সৌদি আরবের স্থানীয় সময় শুক্রবার সকালে রাজধানী রিয়াদ থেকে একই ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়।


নিহত মোশারফ হোসেনের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্ত্তনখোলা গ্রামে। তিনি মো. সুরজত আলীর ছেলে। গত ৮ মার্চ সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় মোশারফ নিহত হন। ইফতারের ঠিক আগে চালানো ওই হামলায় মোশারফসহ মোট তিনজন প্রাণ হারান।

পরিবারের সদস্যরা জানান, জীবিকার সন্ধানে প্রায় আট বছর আগে সৌদি আরবে পাড়ি জমান মোশারফ হোসেন। দুই বছর আগে একবার দেশে ফিরে এলেও পরে আবার কর্মস্থলে যান। মৃত্যুর মাত্র আধা ঘণ্টা আগেও বড় ছেলে মাহিমের সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন তিনি সেটিই ছিল পরিবারের সঙ্গে তার শেষ কথা।

এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪