মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বাড়ায় এমন পরিস্থিতি সামাল দিয়ে তেলের দাম স্থিতিশীল রাখতে ইরানের কিছু তেলের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। মার্কিন জ্বালানিমন্ত্রী স্কট বেসেন্ট স্থানীয় সময় বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইরানের কিছু তেলের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিলে আন্তর্জাতিক ক্রেতারা আরও বেশি তেল পাবে।
এ সিদ্ধান্ত যদি এটি বাস্তবে রূপ নেয় তাহলে যুক্তরাষ্ট্রের যে দীর্ঘ নীতি রয়েছে সেটির পুরো উল্টো হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। বিশেষজ্ঞদের মতে,এমন পদক্ষেপ তেলের দামের ক্ষেত্রে হয়ত সীমিত প্রভাব রাখতে পারে। কিন্তু তেল বিক্রি করে ইরান অর্থ আয় করতে পারবে এবং তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে তা ব্যয় করতে পারবে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী বলেছেন, ইরানের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়ায় ইরান থেকে আগে থেকেই কমদামে তেল কিনত। যদি তারা ইরানের কিছু তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেন তাহলে চীন যেন বাজার মূল্যে তেল কেনে সেটি নিশ্চিত করার চেষ্টা করা হবে। বর্তমানে সাগরে ইরানের যেসব তেল রয়েছে সেগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে ভারত, জাপান ও মালয়েশিয়ার মতো দেশগুলো এই কঠিন মুহূর্তে তেল পেতে পারে।