গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে মার্কিন ও ইসরায়েলিরা। এরমধ্যে চতুর্থ সপ্তাহে পা দিয়েছে যুদ্ধ। ইরানের পাশাপাশি যুক্তরাষ্ট্রও এ যুদ্ধে ক্ষতিগ্রস্থ হয়েছে।
সংবাদমাধ্যম ব্লুমাবার্গ বৃহস্পতিবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট এ যুদ্ধে এখন পর্যন্ত ১৬টি এয়ারক্রাফট হারিয়েছে। যার মধ্যে ১০টি অত্যন্ত দামি এমকিউ-৯ রিপার ড্রোন। আর বাকি ছয়টি যুদ্ধবিমান ছাড়াও রিফুয়েলিং বিমান আছে। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে কুয়েতে যেখানে একসঙ্গে তাদের তিনটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়।
কুয়েতি সেনাদের ভুলে ইরাকের আকাশসীমায় কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ছয় মার্কিন সেনা নিহত হন। এছাড়া সৌদি আরবের একটি ঘাঁটিতে হামলা চালিয়ে ইরান একসঙ্গে পাঁচটি রিফুয়েলিং বিমান ধ্বংস করে দেয়।
গতকাল ইরান মার্কিনিদের অত্যাধুনিক এফ-৩৫ বিমানে হিট করে। যদিও বিমানটি দ্রুত মধ্যপ্রাচ্যের একটি দেশে নিয়ে এসে জরুরি অবতরণ করানো হলেও এটি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনো সক্রিয় রয়েছে বলে জানা গেছে।