ইরান দখলদার ইসরায়েলের বন্দর নগরী হাইফার প্রধান তেল শোধনাগারে মিসাইল হামলা চালিয়েছে। গতকাল বৃহস্পতিবার চালানো এ হামলায় পরিশোধনাগারটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। হামলায় একজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সংস্থা মেগান ডেভিড অ্যাডম।
ইসরায়েলি জ্বালানিমন্ত্রী এলি কোহেনের দাবি তেল পরিশোধনাগারে হামলা হলেও সেখানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হামলার পর ইসরায়েলের অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও বেশিরভাগ জায়গায় আবার বিদ্যুৎ সচল হয়েছে।
গত বুধবার ইরান ও বিশ্বের সবচেয়ে বড় গ্যাসফিল্ড সাউথ পার্সে ইসরায়েল হামলা চালালে এর জবাবে ইরান মধ্যপ্রাচ্য ও ইসরায়েলের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে।