ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিড়ির ধোঁয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরা বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকালে চান্দুরা ইউনিয়নের রামপুর বাজারে রোজাদার ছাবিদ মিয়ার সামনে আলাল মিয়া বিড়ি খাওয়ার সময় ধোঁয়া ছুড়লে দুইজনের মধ্যে কথা কাটাকাটিতে উভয় পক্ষ উত্তেজিত হয়ে উঠে। এরপর ইফতারের আগ মুহূর্তে ছাবিদ গোষ্ঠী ও আলাল গোষ্ঠী নিজ এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘাতে জরালে উভয় পক্ষের ৭ জন আহত হন।
বিজয়নগর থানার ওসি রাজিব চন্দ্র সরকার ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, ইফতারের মুহূর্তে খবর পেয়ে পর্যাপ্ত ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এদিকে সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি।