| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চা খাওয়াকে কেন্দ্র করে মধ্যরাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম: 20-03-2026 ইং
  • 50731 বার পঠিত
চা খাওয়াকে কেন্দ্র করে মধ্যরাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে আহত ১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় মধ্যরাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত মধ্যরাতে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

গোপীনাথপুর গ্রামে ইসমাইল মুন্সি ও চুন্নু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে চুন্নু মিয়ার ছেলে ইব্রাহিম ও ইসমাইল মুন্সির ছেলে ফুহাদের চা খাওয়ার বিষয় নিয়ে কথা কাটাকাটিতে মধ্যরাতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র হাতে নিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানিয়েছেন, সংঘর্ষের বিষয়ে তিনি অবগত নন এদিকে গ্রামবাসীর অভিযোগ পুলিশকে ফোন দিলেও ঘটনা স্থলে আসেনি তারা।



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪