| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র আলী মোহাম্মদ নায়েইনি নিহত

  • আপডেট টাইম: 20-03-2026 ইং
  • 51032 বার পঠিত
ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র আলী মোহাম্মদ নায়েইনি নিহত

শুক্রবার (২০ মার্চ) তাসনিম নিউজ এজেন্সিসহ ইরানের একাধিক সংবাদমাধ্যম ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র আলী মোহাম্মদ নায়েইনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন বলে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনটি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব না হলেও তেহরানের পক্ষ থেকে একে একটি বড় ধরনের সামরিক ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।

এই হামলার মাধ্যমে ইরানের শীর্ষস্থানীয় সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের লক্ষ্য করে চলমান অভিযান আরও এক ধাপ এগিয়ে নিল তেল আবিব ও ওয়াশিংটন। ইসরায়েলি ও মার্কিন বাহিনীর এই লক্ষ্যভেদী হামলায় ইরানের একাধিক শীর্ষ নেতা প্রাণ হারিয়েছেন। এর আগে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে এক বিমান হামলায় হত্যা করা হয়েছিল। 

নিরাপত্তা প্রধান আলী লারিজানি, আধাসামরিক বাহিনী বাসিজ-এর প্রধান গোলামরেজা সোলেইমানি এবং গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এই যুদ্ধে নিহত হয়েছেন। ইরানের সামরিক ও প্রশাসনিক কাঠামোর ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে একের পর এক শীর্ষ কর্মকর্তার মৃত্যুতে।

সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর করা ক্ষেপণাস্ত্র উৎপাদন সংক্রান্ত দাবির কড়া জবাব দিয়েছিলেন জেনারেল আলী মোহাম্মদ নায়েইনি। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে যখন আন্তর্জাতিক মহলে নানামুখী বিতর্ক চলছে তখন তার মৃত্যুর খবরটি সামনে এলো। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো নায়েইনিকে ‘শহীদ’ হিসেবে অভিহিত করে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। 

বর্তমান পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল ও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪