| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘ডোরেমন’-এর পরিচালক সুতোমু শিবায়ামার প্রয়াণ

  • আপডেট টাইম: 20-03-2026 ইং
  • 50110 বার পঠিত
‘ডোরেমন’-এর পরিচালক সুতোমু শিবায়ামার প্রয়াণ

বিশ্বব্যাপী জনপ্রিয় কার্টুন ‘ডোরেমন’-এর পরিচালক সুতোমু শিবায়ামা মারা গেছেন। গত ৬ মার্চ ৮৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেও বুধবার (১৮ মার্চ) তার প্রতিষ্ঠিত অ্যানিমেশন স্টুডিও ‘এশিয়া দো’ আনুষ্ঠানিকভাবে এই শোক সংবাদটি প্রকাশ করে।

মিন্ট নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, সুতোমু দীর্ঘদিন ধরেই ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। ক্যারিয়ারে ‘ডোরেমন’-এর পরিচালনা ছাড়াও সিরিয়াল ও সিনেমা পরিচালনার দায়িত্ব পালন করেছেন তিনি। ‘ডোরেমন’ টিভি সিরিজের প্রধান পরিচালক হিসেবে সুতোমু শিবায়ামা ১৯৮৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা দুই দশকেরও বেশি সময় কাজ করেছেন। ডোরেমনের জনপ্রিয় ২২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রও তৈরি হয়েছে তার হাত ধরে

নোবিতা, শিজুকা ও ডোরেমন চরিত্রগুলোকে বিশ্বের কোটি কোটি মানুষের কাছে প্রিয় করে তোলার পেছনে তার অবদান অনবদ্য। জাপানের অ্যানিমেশন শিল্পে অন্যতম পথপ্রদর্শক সুতোমুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে অ্যানিমেশন জগতে। তার মৃত্যুতে দেশ ও আন্তর্জাতিক মহলে গভীর শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন মহল, ভক্ত ও শুভাকাঙক্ষীরা।

১৯৬৩ সালে একটি খ্যাতনামা আনিমেশন প্রতিষ্ঠানে সুতোমু তার কর্মজীবন শুরু করেন। বহু জনপ্রিয় অ্যানিমেশন উপহার দেয়ার পাশাপাশি একপর্যায়ে নিজেই গড়ে তোলেন স্টুডিও। অ্যানিমেশন শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ নির্মাতা ২০১২ সালে জাপান সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজীবন সম্মাননা পান ।  জাপানি অ্যানিমেশন জগতের এই নক্ষত্রের প্রয়াণকে একটি যুগের অবসান হিসেবে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রিয় ছোটবেলার কারিগরের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।



 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪