| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জি এম আশরাফ ও দোলার আইটেম গানে ঝড়

  • আপডেট টাইম: 20-03-2026 ইং
  • 50099 বার পঠিত
জি এম আশরাফ ও দোলার আইটেম গানে ঝড়

সিয়াম আহমেদের বহুল প্রতীক্ষিত সিনেমা 'রাক্ষস'-এর ‘বিলেত রাজা’গানটিতে কণ্ঠ দিয়ে প্লেব্যাক মাতালেন জি এম আশরাফ ও দোলা রহমান। গানটি মুক্তি পাওয়ার পর থেকেই ভার্চুয়াল জগতে তুলেছে ঝড়। সিয়ামের ভিন্নধর্মী লুক এবং নাতালিয়ার নাচ দর্শকদের নজর কেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি প্রকাশের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই গানটি লক্ষ ভিউ অতিক্রম করেছে। 

সম্প্রতি মুক্তি পেয়েছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত আসন্ন ঈদুল ফিতরের অন্যতম আলোচিত সিনেমা ‘রাক্ষস’ সিনেমার আইটেম গান ‘বিলেত রাজা’। শিল্পী জি এম আশরাফ ও দোলা রহমাননের গাওয়া গানটি প্রকাশের পর ইউটিউব ও ফেসবুকে ব্যাপক সাড়া ফেলেছে। কোরিওগ্রাফার আদিল শেখের কোরিওগ্রাফিতে গানটিতে সিয়াম আহমেদের সঙ্গে নেচেছেন ইউরোপিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। জি এম আশরাফের রিচালনায় গানের কথা লিখেছেন রিয়াজ এ মাহমুদ।

‘বিলেত রাজা’ গানটি প্রকাশের পর এখন দর্শকরা অধীর আগ্রহে সিনেমাটির মুক্তির জন্য অপেক্ষা করছেন। সিয়াম আহমেদের সঙ্গে সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুস্মিতা চ্যাটার্জি, আবরার আতহার, সাদনিমা বিনতে নোমান সহ আরও অনেকে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪