| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চার বছর পর বিটিএস-এর বিশেষ ওপেন এয়ার কামব্যাক কনসার্ট

  • আপডেট টাইম: 20-03-2026 ইং
  • 51140 বার পঠিত
চার বছর পর বিটিএস-এর বিশেষ ওপেন এয়ার কামব্যাক কনসার্ট

দক্ষিণ কোরিয়ান মেগাস্টার বয় ব্যান্ড দল বিটিএসের বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজকীয় প্রত্যাবর্তন। তাদের পঞ্চম স্টুডিও অ্যালবাম 'আরিরাং' শুক্রবার (২০ মার্চ) আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে। একইসঙ্গে অ্যালবামের প্রধান গান ‘সুইম’-এর চোখ ধাঁধানো মিউজিক ভিডিও প্রকাশের মাধ্যমে চার বছর পর ফিরল এই জনপ্রিয় দলটি।

জনপ্রিয় সিরিজ 'রিভারডেল' খ্যাত হলিউড অভিনেত্রী লিলি রাইনহার্ট বিটিএস-এর এবারের প্রত্যাবর্তনে বড় চমক হিসেবে হাজির হয়েছেন। প্রখ্যাত পরিচালক তানু মুইনোর নির্দেশনায় নির্মিত এই ভিডিওতে বিটিএস সদস্য আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি এবং জাং কুককে গভীর সমুদ্রে পাল তুলে এক রোমাঞ্চকর যাত্রা করতে দেখা যায়। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝে লিলি রাইনহার্টের একটি হৃদয়স্পর্শী নাচ ভিডিওটিকে এক নান্দনিক রূপ দিয়েছে।

মোট ১৪টি গান স্থান পেয়েছে নতুন এই অ্যালবামে। দক্ষিণ কোরিয়ার অনানুষ্ঠানিক জাতীয় সংগীত হিসেবে পরিচিত একটি জনপ্রিয় লোকগানের নামানুসারে অ্যালবামটির নামকরণ করা হয়েছে 'আরিরাং'। আগের সুপারহিট গান 'ব্যাটার’ ও ‘পারমিশন টু ড্যান্স’-এর মতো ‘সুইম’ গানটিও ইংরেজি ভাষায় করা হয়েছে। 

আগামীকাল ২১ মার্চ সিউলের প্রাণকেন্দ্রে অ্যালবাম প্রকাশের রেশ কাটতে না কাটতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিটিএস-এর বিশেষ ওপেন এয়ার কামব্যাক কনসার্ট। প্রায় চার বছর পর এটিই হতে যাচ্ছে দলটির প্রথম লাইভ পারফরম্যান্স। আয়োজকদের প্রত্যাশা, এই কনসার্টে ৩ লাখেরও বেশি মানুষের সমাগম ঘটবে, যা দক্ষিণ কোরিয়ার সংগীত ইতিহাসে এক নতুন রেকর্ড সৃষ্টি করতে পারে। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪