| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফাঁকা ঢাকায় অন্যরকম ঈদ উদযাপন

  • আপডেট টাইম: 21-03-2026 ইং
  • 46162 বার পঠিত
ফাঁকা ঢাকায় অন্যরকম ঈদ উদযাপন

পবিত্র ঈদুল ফিতরের দিনে চিরচেনা ব্যস্ত ঢাকা যেন এক ভিন্ন রূপে ফুটে উঠেছে। যানজট, ভিড় ও কোলাহলে মুখর রাজধানী আজ অনেকটাই শান্ত ও ফাঁকা।

শনিবার(২১ মার্চ) মতিঝিল, গুলিস্তান, বাড্ডা, মালিবাগ, কমলাপুর ও মুগদাসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, প্রধান সড়কগুলো প্রায় জনশূন্য। হাতে গোনা কয়েকজন মানুষ নতুন পোশাক পরে রাস্তায় বের হয়েছেন। কিছু প্রাইভেটকার চললেও বাসের সংখ্যা কম, এবং চলমান বাসগুলোর বেশিরভাগই যাত্রীশূন্য।

রিকশা ও সিএনজির উপস্থিতি তুলনামূলক বেশি। তবে যাত্রীরা অভিযোগ করেছেন, স্বল্প দূরত্বের জন্যও চালকরা দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া নিচ্ছেন। চালকরা বলছেন, ঈদের দিন কিছুটা বেশি ভাড়া নেওয়া স্বাভাবিক, তবে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ তারা অস্বীকার করেছেন।

বাসাবোর বাসিন্দা মোহাম্মদ সায়মুন হক বলেন, ঢাকাকে এত শান্ত আগে খুব কমই দেখেছি। যানজটহীন এই শহর সত্যিই স্বস্তিদায়ক।”

উত্তরা থেকে মুগদা যাওয়া এক যাত্রী জানিয়েছেন, “স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পেরেছি।”

মুগদা এলাকায় এক বাসচালক বলেন, যাত্রী সংকটের কারণে আয় কমেছে। সিএনজি চালকেরা জানিয়েছেন, অনেকেই ঈদের সময় গ্রামে না গিয়ে শহরে থাকেন, তাই কিছু বাড়তি আয়ের জন্য ভাড়া বেশি নেওয়া হচ্ছে।

মূলত ঈদের ছুটিতে বিপুলসংখ্যক মানুষ গ্রামে চলে যাওয়ায় ঢাকায় বিরলভাবে শান্ত ও যানজটমুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। যদিও এটি সাময়িক, কয়েক দিনের মধ্যে শহর আবার তার ব্যস্ত ও কোলাহলপূর্ণ রূপে ফিরে যাবে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪