ইরানে স্থল হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে ব্যাপক শক্তিশালী ও বিস্তারিত পরিকল্পনা দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এক সূত্রের বরাতে শনিবার (২১ মার্চ) এ তথ্য জানিয়ে বলেছেন, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা ইরানে স্থল হামলা চালানোর প্রস্তুতির জন্য বিশেষভাবে পরিকল্পনা দিতে অনুরোধ করেছেন।
তবে ইরানে সেনা পাঠানো হবে কি না সে ব্যাপারে আরও গভীরভাবে চিন্তাভাবনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ পরিস্থিতি কোন দিকে গেলে তিনি স্থল হামলার নির্দেশ দেবেন সেটি এখনো স্পষ্ট নয়। তবে গত মঙ্গলবার অবশ্য ট্রাম্প জানিয়েছিলেন তিনি ইরানে কোনো স্থল সেনা পাঠাবেন না আর পাঠালেও কবে পাথাবেন তা জানাবেন না।
ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট স্থল হামলার প্রস্তুতির ব্যাপারে এক লিখিত বক্তব্যে বলেছেন, “এ ধরনের সামরিক পরিকল্পনা করা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজ। যেন সামরিক বাহিনীর সর্বাধিনায়কের কাছে একাধিক ‘অপশন’ থাকে। কিন্তু পরিকল্পনা করার মানে না যে ইরানে স্থল হামলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।”