শনিবার ভোরবেলা ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের আকাশ থেকে দেখা যায় ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল ছোড়া হয়েছে। বাংলাদেশ সময় শনিবার দুপুর ১২টা ৩৫ মিনিটে ইরান থেকে নতুন করে মিসাইল নিক্ষেপ করা হয়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানের মিসাইল হামলার কারণে মধ্য ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বাজিয়েছে যার মধ্যে বাণিজ্যিক নগরী তেলআবিবও রয়েছে।
ইরান সাধারণত রাতের বেলা মিসাইল ছুড়ে থাকে তবে রাত পেরিয়ে দিনের আলো ফোটার পরও হামলা অব্যাহত রাখা হয়েছে। এর আগে প্রায় সারারাত ধরে দফায় দফায় ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। যেগুলোর কিছু সরাসরি ইসরায়েলের বিভিন্ন জায়গায় আঘাত হেনেছে।