| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিখোঁজের ২ দিন পর পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম: 21-03-2026 ইং
  • 45801 বার পঠিত
নিখোঁজের ২ দিন পর পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মৎস্য বিভাগের স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ পুলিশ কনস্টেবল মো.ফখরুল ইসলামের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার সঙ্গে থাকা অস্ত্র ও গুলির সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় নিখোঁজের দুই দিন পর পাশ্ববর্তী দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

লালমোহনের মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত নিহত ফখরুল ইসলামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। বুধবার রাতে উপজেলার মঙ্গলসিকদার লঞ্চঘাটে স্পিডবোট ডুবির ঘটনায় ফখরুলসহ ছয়জন নদীতে তলিয়ে গেলে তাদের মধ্যে পাঁচজনকে জীবিত উদ্ধার করা গেলেও ফখরুল নিখোঁজ ছিলেন।

সন্ধ্যায় নদীর তীরে লাশ পাওয়ার খবর পেয়ে লালমোহন থানার ওসি অলিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ফখরুলের লাশ শনাক্ত করেন। তবে তিনি জানান  ফখরুলের সঙ্গে থাকা শটগান ও গুলি পাওয়া যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪