| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঐক্যবদ্ধভাবে জাতিকে এগিয়ে নিতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম: 21-03-2026 ইং
  • 45766 বার পঠিত
ঐক্যবদ্ধভাবে জাতিকে এগিয়ে নিতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জাতিকে এগিয়ে নিতে চাই। আজকের ঈদের দিনে এটাই প্রত্যাশা। এমনটাই বলেছেন,  স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২১ মার্চ) কক্সবাজারের পেকুয়া ঈদগাহ মাঠে তিনি এসব কথা বলেন।

পবিত্র ঈদুল ফিতরের নামাজের পরে দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য প্রার্থনা করেন সালাহউদ্দিন।

নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী তার সাম্প্রতিক বিদেশ সফরে অংশগ্রহণের বিষয়ে বলেন, ফ্রড বা ডিজিটাল স্ক্যাম এখন একটি বৈশ্বিক সমস্যা। এই সমস্যা মোকাবিলায় জাতিসংঘের তত্ত্বাবধানে ‘ইন্টারন্যাশনাল ফ্রড সামিট’ অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তিনি অংশগ্রহণ করেন এবং কৌশল প্রণয়নের বিষয়ে অবগত করেন।

রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রসঙ্গেও তিনি বলেন, আমরা এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করি। যাতে বর্তমান সাহায্য বহাল থাকে এবং ভবিষ্যতে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণভাবে নিজেদের দেশে প্রত্যাবাসন করা যায়। একই সাথে এ বিষয়ে জাতিসংঘের প্রচেষ্টা যেন আরও বৃদ্ধি পায়, আমরা সেই আহবান জানাই।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী নিজ বাসভবনে স্থানীয় মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪