| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২৮

  • আপডেট টাইম: 21-03-2026 ইং
  • 46784 বার পঠিত
পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২৮

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় যাত্রীবাহী একটি বাস উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২৮ জন আহত হয়েছে।

শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে মহাসড়কের পটিয়া বাইপাস সড়কের ভাটিখাইন রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

পটিয়া হাইওয়ে পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি সড়কে উল্টে যায়। আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে সহায়তা করি এবং দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে কাজ করছি। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। ঈদে বাড়তি যানবাহন চলাচল ও তাড়াহুড়ার কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার মো. ছোটন বলেন, 'বাসচালক পথচারীকে বাঁচাতে চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দুর্ঘটনা এড়ানো যায়নি, আর পথচারী্ও প্রাণ হারালেন।'

পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. মোস্তাফিজ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পথচারীকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪