| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৫

  • আপডেট টাইম: 22-03-2026 ইং
  • 45261 বার পঠিত
ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোরে ফেনী-রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চট্টগ্রামমুখী একটি লেনে সড়ক সংস্কারের কাজ চলছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে কাজের স্থান অতিক্রম করছিল। হঠাৎ শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে বাস ও অ্যাম্বুলেন্স চালকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে সড়কে যানজটের সৃষ্টি হয়।

এর কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই জটলার মধ্যে ঢুকে পড়ে। এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী, একটি বাসের সুপারভাইজার এবং এক যাত্রী নিহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, নিহত ও আহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালানো হয় এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪