| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলের আরাদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত অন্তত আহত শতাধিক

  • আপডেট টাইম: 22-03-2026 ইং
  • 46142 বার পঠিত
ইসরায়েলের আরাদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত অন্তত আহত শতাধিক

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদে ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনায় অন্তত শতাধিক আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) দেশটির জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা এ তথ্য নিশ্চিত করেছে।

জরুরি পরিষেবা সংস্থার এক বিবৃতিতে জানানো হয়, আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ১৯ জন গুরুতর আহত। আহতদের মধ্যে পাঁচ বছর বয়সী এক শিশুর অবস্থাও সংকটাপন্ন বলে জানা গেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি আরাদ শহরের কেন্দ্রস্থলে আবাসিক ভবনের মাঝখানে সরাসরি আঘাত হানে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পর শহরের একটি হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

অগ্নিনির্বাপণ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, হামলার স্থানে বড় ধরনের ধ্বংসযজ্ঞ দেখা গেছে এবং উদ্ধার অভিযান চলছে।

এদিকে, এর আগে ইরানের আরেকটি ক্ষেপণাস্ত্র হামলায় দিমোনা শহরে একটি ভবন ধসে পড়ে অন্তত ২০ জন আহত হন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বেশিরভাগ আহত ব্যক্তি শার্পনেলের আঘাতে আহত হয়েছেন।

এছাড়া, দক্ষিণাঞ্চলের একটি স্কুলেও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনী ও জরুরি সেবা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪