| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

  • আপডেট টাইম: 04-06-2026 ইং
  • 294 বার পঠিত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের জন্য গৌরবজনক অর্জনের পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার (৪ জুন) সকালে তিনি দেশে ফেরেন।

গত ২ জুন নিউইয়র্ক সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটগ্রহণে ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন ড. খলিলুর রহমান। ভোটে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্র অংশ নেয়। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস, যিনি পেয়েছেন ৯১ ভোট।

এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদে নির্বাচিত হওয়ার লক্ষ্যে গত তিন মাস ধরে ব্যাপক কূটনৈতিক প্রচারণা চালিয়ে আসছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ভোটে জয় পেয়ে নতুন ইতিহাস গড়েন ড. খলিলুর রহমান।

নির্বাচিত হওয়ার মাধ্যমে তিনি এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। এ দায়িত্বে তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হচ্ছেন।

আরও পড়ুন :

আগামী একবছর জাতিসংঘে যা করবেন ড.খলিলুর রহমান

এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে দ্বিতীয়বারের মতো বসতে যাচ্ছেন বাংলাদেশের কোনো প্রতিনিধি। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।

ড. খলিলুর রহমানের এই বিজয়কে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের নতুন মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪