| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পর্যটকদের নিয়ে বাস খাদে, আহত ২০

  • আপডেট টাইম: 22-03-2026 ইং
  • 46143 বার পঠিত
পর্যটকদের নিয়ে বাস খাদে, আহত ২০

ঢাকা থেকে বান্দরবানগামী সৌদিয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে বাসের সুপারভাইজারসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরও ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৪টায় বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের বান্দরবান বিশ্ববিদ্যালয়ে স্থানীয় ক্যাম্পাসের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর আহত পর্যটকদের উদ্ধারের জন্য সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ শুরু করে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরিফ জানান, দুর্ঘটনাকবলিত বাসটির ভেতর থেকে পর্যটকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিতে থাকা অধিকাংশ পর্যটক আহত হলেও তাদের মধ্যে বাসের সুপারভাইজারসহ অন্তত ৫ জনের অবস্থা গুরুতর।

বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মান্না দে জানিয়েছেন, পুলিশ,ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহত পর্যটকদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসেন। বাসটির চালক, সুপারভাইজার ও হেলপারসহ সর্বমোট ৪৩ জন যাত্রী বান্দরবানে ভ্রমণের উদ্দেশ্যে গতরাতে ঢাকা থেকে রওনা হন। বাসটিতে থাকা অন্তত ১৫ থেকে ২০ জন পর্যটক ছোটখাটো আঘাত পেয়েছেন।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪